1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজ সমাজের সমর্থন নিয়ে প্রচারণায় নামলেন চেয়ারম্যান প্রার্থী বকুল

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নিজ সমাজের দাবীর মুখে তাদের সমর্থন নিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রচারণা শুরু করলেন লতিফুল ইসলাম বকুল।

শুক্রবার (১ অক্টোবর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে এ উপলক্ষে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।

স্থানীয় মুরব্বী রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এ পরামর্শ সভায় বক্তব্য রাখেন- নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন তালুকদার। এছাড়াও জয়নাল আবেদিন, আক্তারুজ্জামান, রাশেদ খান মেননসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরামর্শ সভায় মানুপাড়া সমাজের প্রায় ৮৫ ভাগ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় বক্তাগণ বলেন, দীর্ঘদিন যাবদ মানুপাড়া এলাকা থেকে কোন ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী হন না। ফলে মানুপাড়াসহ আশপাশের এলাকাবাসী সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম পেয়ে থাকেন। বকুলের পিতা মরহুম আলতাব মেম্বার একজন সমাজসেবী ও ভালো মানুষ ছিলেন। বকুলের মামা মরহুম নূর রহমান গত মেয়াদে নয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। বকুল অল্প বয়সী একজন ভদ্র তরুণ। তার ব্যাপারে কারও কোন অভিযোগ নেই। একজন নামাজি ও হাজী মানুষ সে। ভোট আমাদের আমানত। কাজেই ভোট যদি দিতে হয় তাহলে এলাকার ভালো ছেলেকেই দিব। আমরা যদি এক থাকি তবে বকুল চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি বকুল চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন। বকুল জনগণের হক কখনও নষ্ট করবে না এ বিশ্বাস আমাদের আছে।

লতিফুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, যেহেতু আমি আওয়ামী লীগ করি, সে কারণে আমি দলের কাছে মনোনয়ন চাইব। কিন্তু দল যদি আমাকে মনোনয়ন না দেয় তবে এলাকাবাসীর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

উল্লেখ্য, লতিফুল ইসলাম বকুল চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবত এলাকায় দোয়া ও সমর্থন চেয়ে আসছেন। শুক্রবার পরামর্শ সভার মাধ্যমে তিনি এলাকাবাসীর সমর্থন নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com