রফিকুল ইসলাম, যশোর: যশোরের ঝিকরগাছায় উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর মাঠপাড়া ও কৃর্তিপুর হঠাৎপাড়া গ্রামে পৃথক দুটি অনুষ্ঠানের চলমান প্রক্রিয়ার অংশে বিষয় ছিল- জন্মনিবন্ধন বিষয়ক সচেতনতামুলক আলোচনা, মহিলাদের পিরিয়ডকালীন সময়ের জন্য হাউজিন কিটস বিতরণ ও গাছের চারা বিতরণ।
যশোর জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠিত উঠান বৈঠকে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাল্যবিয়ের শিকার লামিয়া, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।