1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

গজনী অবকাশে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে প্রাকৃতিক সৌন্দর্য ভরা গারোপাহাড়ে অবস্থিত শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কার।

শুক্রবার (১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ব্র্রীজ ও ক্যাবল কার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

ভিত্তিপ্রস্তর স্থঅপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমশিনার (ভূমি) জয়নাল আবেদিন।

অন্যান্যের মধ্যে অবকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ছানোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মিনি চিড়িয়া খানার ইজারাদার ফরিদ আহম্মেদসহ অবকাশের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে ৩০ লাখ টাকা ব্যায়ে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কার স্থাপন করা হচ্ছে। এটি নির্মাণ করছেন সীমান্ত এন্টার প্রাইজের ব্যানারে মিনি চিড়িয়া খানার ইজারাদার ফরিদ আহম্মেদ।

এছাড়াও আসছে মৌসুমকে সামনে রেখে অবকাশের সৌন্দর্য বাড়াতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com