1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অধ্যক্ষ বরখাস্ত: ঝিনাইগাতী মহিলা ডিগ্রী কলেজের প্রয়োজনীয় কাগজপত্র গায়েব

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানকে বরখাস্তের পর কলেজের প্রয়োজনীয় কাগজপত্র গায়েব হয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিক্ষা অধিদপ্তর ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম প্রায় ২ বছর আগে তাকে বরখাস্ত করেন। পরবর্তীতে শিক্ষা অধিদপ্তর তার এমপিও বাতিল করেন। এ ঘটনার পর থেকে অধ্যক্ষ খলিলুর রহমান তার কক্ষে তালা ঝুলিয়ে কলেজ ত্যাগ করেন। এরপর তিনি আর কলেজে আসেননি। কলেজ কর্তৃপক্ষ সিনিয়র অধ্যাপক আলীম আল রেজা নিক্সনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এইচএসসি অটোপাশের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তাদের মূল রেজিস্ট্রেশন কার্ড পেতে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। কিন্তু অধ্যক্ষের কক্ষে তালা বন্ধ থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ব্যর্থ হন।

পরে শিক্ষার্থীদের অভিভাবকরা এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুরের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোমিনুর রশীদের নির্দেশে গতকাল ১ অক্টোবর শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন কলেজের অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করেন। এসময় পুলিশ পরিদর্শক এসআই আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা দুপ্রক এর সভাপতি অধ্যাপক আলহাজ আবুল হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষের কক্ষে প্রবেশের পর সেখানে প্রয়োজনীয় কোন কাগজপত্র খোঁজে পাওয়া যায়নি।

এমতাবস্থায় প্রয়োজনীয় কাগজ পত্র না পেয়ে বিপাকে পড়েছে ১৭৬ জন শিক্ষার্থী। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com