1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেরপুরে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

শেরপুর : শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন শেরপুর সদরের জঙ্গলদী এলাকার নানার বাড়িতে বেড়াতে এসে। শনিবার দুপুরে দুই খালাতো ভাই-বোন মৃগী নদীর তীরে গোসল করতে যায়। গোসল করতে গেলে হঠাৎ স্রোতের টানে নদীর গভীরে চলে যায়। এতে মুহুর্তেই ডুবে যায় দুই ভাই-বোন। পরে টের পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা খোঁজার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com