1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় আদিবাসী নারী নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় বাল্লিকা ম্রং (৫০) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাল্লিকা চারআলী বাজারের কাছেই হাতিপাগার গ্রামের সম্রাট সাংমার স্ত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাল্লিকা ম্রং নাকুগাঁও স্থলবন্দর থেকে পাথর শ্রমিকের কাজ শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চারআলী বাজার মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক বাল্লিকাকে চাপা দেয়। এতেবাল্লিকা গুুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক বাল্লিকাকে মৃত ঘোষনা করেন।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com