1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নকলায় ধান ক্ষেত থেকে পাখি শিকারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ধান ক্ষেত থেকে শাজাহান (৫০) নামে এক পাখি শিকারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান একই উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোশারফ হোসেন নামে এক কৃষক বিকেলে তার রোপা-আমনের ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে শাজাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় মরদেহের পাশে পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মাঝে-মধ্যে ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসতেন। ধারণা করা হচ্ছে, পাখি শিকারের সময় স্ট্রোক করে শাহজাহান মারা যেতে পারেন।

শাহজাহানের স্ত্রী হেনা আক্তার জানান, তার স্বামী কৃষি শ্রমিকের পাশাপাশি বিভিন্ন জায়গায় মাছ ও পাখি শিকার করতে যেতেন। শনিবার সকালে অন্যান্য দিনের মতো ফাঁদ নিয়ে পাখি শিকারে বের হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com