1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে একই কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একই কবরস্থান থেকে একরাতে ৭টি মরদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় গেরামারা সামাজিক কবরস্থান থেকে একসাথে ৭টি কবর থেকে ওইসব কবরে রাখা ৭টি মরদেহের কঙ্কাল চুরি হয়ে যায়। পরদিন বৃহষ্পতিবার তা স্থানীয়দের নজরে আসে। চুরি যাওয়া কঙ্কালগুলো হলো ওই গ্রামের- শামছুন্নাহার, ইব্রাহিম খলিল, ইজমত আলী, জেলেহা খাতুন, মোজাম উদ্দিন, আঞ্জুয়ারা ও সাহেরা খাতুন। তাঁরা সবাই গত তিন থেকে ছয় মাসের মধ্যে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, এর আগে গত ২০১৩ সালের ১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে একই কবরস্থান থেকে কঙ্কাল চুরি করতে এসে এলাকাবাসীর গণধোলাইয়ে সেন্টু (২৬) নামে এক যুবক নিহত হয়। নিহত সেন্টু পার্শ্ববর্তী নকলা উপজেলার কুর্শাবাদাগৈর এলাকার বাসিন্দা। একই কবরস্থান থেকে কয়েক দফায় পরপর ১১টি কঙ্কাল চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পাহাড়া বসিয়ে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে। তবে ওই সময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com