
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা নিউজ ২৪ ডটকম এর চেয়ারম্যান ওয়াজ কুরুনীর রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করেছে নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট।
রোববার (৩ অক্টোবর) বিকেলে শহরের সাহাপাড়াস্থ স্বাধীন বাংলা নিউজ ২৪ ডটকম এর কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর দলনেতা শাহাদত তালুকদারসহ সংগঠনটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়াজ কুরুনি গত দুই সপ্তাহ যাবত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। বর্তমানে তার শারিরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।