1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর সৌজন্যে সম্মাননা পুরস্কার

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কালিবাড়ি জোহা মার্কেটে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর সৌজন্যে লক্ষ্য পূরণ করায় বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকাল দশটায় হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি হোমিও চিকিৎসক নিরঞ্জন কুমার রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হোমিও চিকিৎসক মোতাহার আলীর হাতে সম্মাননা পুরস্কার পালসার ১৫০ সিসি এ.বি.এস মোটর বাইকের চাবি হস্তান্তর করেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর এনএসএম ন্যাশনাল সেলস ম্যানেজার এসডি মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা, সহ-সভাপতি হোমিও চিকিৎসক শিবেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক হোমিও চিকিৎসক জাহিদা সুলতানা সন্তা, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক লিয়াকত আলী, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক ফরহাদ হোসেন, কার্যকরী সদস্য হোমিও চিকিৎসক রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক এস এম সাইদুর রহমান, পল্লী চিকিৎসক মুজিবর রহমান, হোমিও চিকিৎসক গোলাপ হোসেন, হোমিও চিকিৎসক হারুন-অর-রশিদ, হোমিও চিকিৎসক রজব আলী ও হোমিও চিকিৎসক মাহবুবা আক্তার।

সিনহা হোমিও হল এর স্বত্ত্বাধিকারী হোমিও চিকিৎসক মতাহার আলি বলেন, ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর ওষুধের মান অনেক ভালো। আর ভালো হওয়ার কারণে আমি এই কোম্পানির ওষুধ আমার রোগীদের চিকিৎসায় ব্যবহার করি এবং আমি নিজেও এই কোম্পানির ওষুধ ব্যবহার করেছি। যার ফলাফল অনেক ভালো পেয়েছি। পাশাপাশি তারা আজকে আমাকে যে সম্মাননা পুরস্কার দিয়েছে তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com