1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে দীর্ঘ দিনের রাস্তা কেটে ফেলার অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে দীর্ঘ ৫০ বছরের রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ২ অক্টোম্বর উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ওই রাস্তা কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাটিয়াকুড়া গাবতলী বাজার থেকে সাজু মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ৫০ বছর যাবত এলাকাবাসী ব্যবহার করে আসছেন। কিছু দিন যাবত উক্ত রাস্তার পাশ্বে থাকা জমির মালিক আব্দুর রেজ্জাক রাস্তা কেটে সরু করে ফেলছে। এ অবস্থায় এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদেরকে অবহিত করে। ২ অক্টোম্বর আব্দুর রেজ্জাক রাস্তা কেটে বাঁশ দিয়ে রাস্তার পাশে বেড়া দেয়। পরে এলাকাবাসী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এলাকাবাসী ফর্সা মিয়া, সাইফুল ইসলাম, শহিদুর রহমান, খলিল, সাইদুর রহমান বলেন, এটা দীর্ঘ দিনের একটি রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অটোরিক্সা, ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। আব্দুর রেজ্জাক হঠাৎ রাস্তাটি কেটে সরু করে ফেলছে।

এ ব্যাপারে আব্দুর রেজ্জাক বলেন, এটা কোন রেকর্ডের রাস্তা নয়। এটা আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। আমি আট ফিট রাস্তা রেখে বাকী অংশ কেটে ফেলেছি।

গোসাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম জুবায়েল বলেন, আমি স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে জমি পরিমাপ করেছি। সেখানে কয়েকটি গাছ রয়েছে, যা কেটে ফেললেই সমস্যার সমাধান হবে।

শ্রীবরদী থানায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com