1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ইসলামপুরে বজ্রপাতে দাদা নাতিসহ নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জামালপুর: জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা নাতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্বকান্দারচর গ্রামের সুন্দর আলী সরদার (৬৫), তার নাতি রফিক সরদার (১৪) ও মোশাররফ হোসেন (৩৯)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, রোববার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে দাদা-নাতি ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দাদা ও নাতিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একইসময় মোশারফ হোসেন বজ্রপাতে আহত হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com