1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বেনাপোলে র‍্যাবের অভিযানে গান পাউডার ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
যশোর : বেনাপোল পোর্টথানাধীন দিঘীরপাড় এলাকা থেকে ৪০০ গ্রাম গান পাউডার, সীমকার্ডসহ পুরাতন মোবাইল ও চোরাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ শামীম হোসেন (১৭) নামে এক বিস্ফোরক দ্রব্য পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনা’র সদস্যরা।
র‍্যাব-৬ এর এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, প্রতারক, ও বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামী, গ্রেফতারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে জনগ ণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর (রবিবার) দিবাগত রাত দেড়টার সময় র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে বিস্ফোরক দ্রব্য বিক্রেতা ও পাচারকারী আসামী শামীম হোসেন কে হাতে নাতে ধরে ফেলে।
সে সময় তার কাছে থাকা ৪০০ গ্রাম গান পাউডার, সীমকার্ডসহ ১টি মোবাইল ও পাচার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামী শামীম হোসেনের বাড়ী বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে, তার পিতার নাম লিটন আলী। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী শামীম হোসেনের কাছে থাকা মালামালগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা দিয়ে.ধৃতব‍্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com