মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৫শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জালের আনুমানিক বাজার মুল্য প্রায় ১লক্ষ টাকা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা চায়না দুয়ারী জাল দিয়ে মাছ মারছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল জব্দ করেন। পরে তা আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন জানান, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ শিকার করা বে-আইনি। আমরা নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখব।