
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : জেলার ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়ন থেকে আসন্ন-২০২১ ইং সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক, ধানশাইল বাজার বণিক সমিতির সভাপতি, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন।
বৈচিত্রময় জীবন ধারার অধিকারী সাদামাটা জাকির হোসেন ধানশাইল ইউনিয়নসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। ধানশাইল ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ইতিমধ্যেই তিনি ধানশাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ধানশাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র মানুষের প্রতিনিয়ত খোঁজখবর রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ধানশাইল ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন তিনি।
জাকির হোসেন জানান, তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দিবে এলাকাবাসীকে।