1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নেত্রকোনা: নেত্রকোনায় চলন্ত উঠতে গিয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে রুবেল নামে (২৮) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা ছিলেন।

স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মহুয়া লোকাল ট্রেন নেত্রকোনা কোর্ট স্টেশনে থামে। পরে যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে রুবেল উঠতে যায়। এসময় হঠাৎ পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায়। এতে করে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রুবেল নিহত হয়।

খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো: নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com