
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীর ২ নং ধানশাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুই বারের নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম আবারও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে চান।
তিনি বিগত নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে পরাজিত করে বিজয়ী হন। সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ সঠিক পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূখী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করেন।
প্রাথমিক ও গণশিক্ষা সর্ম্পকিত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য ও পশু সম্পদসহ অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। পাশাপাশি সঠিক সময়ে জন্ম নিবন্ধন আওতাভুক্ত করণ ইউপি কর আদায় করেন।
এছাড়াও গ্রাম্য আদালতে পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন তিনি। ধানশাইল ইউনিয়নের স্যানিটেশন ব্যবহার শতভাগ নিশ্চিতকরণ ও বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, সরকার কর্তৃক প্রদানকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গরীব এবং দুস্থদের তালিকা প্রণয়ন পূর্বক তাদের বিনামূল্যে সাহায্য প্রদান করেন চেয়ারম্যান শফিকুল।
বিদ্যুতায়ন নিশ্চিত, গ্রামীণ শিল্পের উন্নয়নে উৎসাহ প্রদান, বাড়তি খাদ্য উৎপাদনের জন্য ইউনিয়নের কৃষকদের সরকার কর্তৃক সকল প্রকার সুযোগ-সুবিধা বিনামূল্যে প্রদান ছাড়াও ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট পাকাকরণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করেছেন।
বর্তমান সরকারের ডিজিটাল ভিশন গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ থেকে গ্রামবাসীর তথ্যসেবা প্রদান করেছে চলেছেন তিনি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ইউনিয়নের সর্বসাধারণকে ডিজিটাল কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিপ্লব ঘটানোর জন্য নানাবিধ পরিকল্পনাসহ কৃষকদের পরামর্শও প্রদান করেন তিনি।
এসব কারণে ইউনিয়নের সর্বসাধারণের নিকট প্রশংসিত একটি নাম চেয়ারম্যান শফিকুল ইসলাম। সকল শ্রেণী-পেশার মানুষ তাকে আপন করে নিয়েছেন। জনগণের পাশে থেকে নিজেকে সেবক হিসেবে বিলিয়ে দিতে চান এ চেয়ারম্যান।
একান্ত সাক্ষাতকারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি গরীব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আসন্ন ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।