1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

যশোর : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ওসি বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com