1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শার্শায় অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ার ক্লিনিকগুলোতে অভিযান চালায় সিভিল সার্জন।এসময় লাইসেন্স না থাকায় একটি ক্লিনিককে সিলগালা ও অপর ক্লিনিক গুলোকে সংশোধনের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন।
জানা যায়, বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে অভিযান চালায় জেলা সিভিল সার্জন। এ সময় ক্লিনিকের বৈধতা না থাকায় সাকি শিরিব হেল্থ কমপ্লেক্সকে সিলগালা এবং বাকি অন্যন্যো ক্লিনিককে লাইসেন্স এর বৈধতা এবং বিভিন্ন সমস্যা সমাধান করে নেওয়ার জন্য আগামী সাতদিন সময় বেধে দেওয়া হয়।
এ সময় সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যশোর জেলায় অবস্থিত ক্লিনিকগুলো পরিদর্শনের অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলো পরিদর্শন আসি। গত কয়েক মাস আগেও এসেছিলাম এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধান করে নিতে বলেছিলাম। নতুন করে পরিদর্শনে এসে আমরা দেখতে পাই, তারা অনেক সমস্যা সমাধান করেছে। কিছু সমস্যা এখনো আছে, যেগুলো সমাধান করে নিতে তাদের সাত দিনের সময় বেধে দেওয়া হয়েছে এবং শিরিব কো হেলথ কমপ্লেক্স নামের একটি অবৈধ ক্লিনিকে সিলগালা করা হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলীসহ বিভিন্ন কর্মকতা ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com