1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঝিনাইগাতিতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

গত সোমবার (৪ অক্টোবর) দুপরে ও রাতে উপজেলার রাংটিয়া ও তেতুঁলতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উজ্জল মিয়া (২২) নালিতাবাড়ী উপজেলার মৃত শহীদুল ইসলামের ছেলে এবং মনসুর আলী (২৫) ঝিনাইগাতী উপজেলার কালো গাজীর ছেলে।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‌্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে নলকূড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৪ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মনসুর আলীকে আটক করে র‌্যাব।

এদিকে একই উপজেলার তেতুঁলতলা এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী উজ্জল মিয়াকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্নস্থানে মাদক কেনা-বেচা ও সরবরাহের কথা স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com