1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, ইউআরসি ইন্সট্রাকটর মহির উদ্দিন, উপজেলা সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com