1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঝালকাঠিতে ডাকাতের হামলায় গৃহবধূ নিহত, স্বামী আহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ঝালকাঠি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা এলাকায় ডাকাতের হামলায় হাসিনা বেগম ( ৫০) নামে এক গৃহবধূ মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন স্বামী জালাল জমাদ্দার (৫৫)।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে ডাকাতরা জালাল জমাদ্দার এর বাসায় হামলা চালায়। এ সময় হাসিনা বেগমকে কুপিয়ে হত্যা করে। অন্যদিকে তার স্বামী জালাল জমাদ্দার গুরুতর আহত হন। তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে রিপন জমাদ্দার পাটিখালঘাটার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত হাসিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com