1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাঁধন আকন্দ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর ছোট যমুনার মাদ্রাসা ঘাটে ঘটেছে। নিহত বাঁধন দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দের ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কলেজে শেষে বাড়িতে ফিরে বন্ধুদের সাথে গোসলের উদ্দেশ্যে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গোসলের এক পর্যায় বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০/২৫ জন নদীতে নেমে তল্লাশী করে। পরে তারা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম তল্লাশী চালিয়ে বাঁধনকে না রংপুর থেকে ডুবুরী দল এনে দীর্ঘ অভিযানে ৪ ঘণ্টা পর বাঁধনের মরদেহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে নদীর ভাটিতে পাওয়া যায়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশী চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হই। পরে রংপুর থেকে ডুবুরী টিম এনে দীর্ঘ ৪ ঘণ্টার পর ঘটনাস্থল থেকে দক্ষিণে বাঁধনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com