1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে নিখোঁজের ৫ দিন পর ঝিনাইগাতির পাহাড়ে মাটি খুঁড়ে কৃষকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

শেরপুর  : শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার পাহাড়ের পাশ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইগাতীর বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা তাওয়াকুচা এলাকার গহিন পাহাড়ের পাশে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই কৃষকের নাম জহির উদ্দীন (৭৩)। তিনি শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের বাসিন্দা। গত রোববার থেকে জহির নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে জহির নিজ গ্রামের সোমেশ্বরী নদী সংলগ্ন এলাকায় তাঁর ধানক্ষেত পাহাড়া দিতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তবে সোমেশ্বরী নদীর পাড়ে তাঁর ব্যবহৃত গামছা, থালা-বাসন পাওয়া যায়। আশপাশের বিভিন্ন এলাকায় তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে ওই ঘটনায় জহিরের ভাই মহসীন আলী শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গতকাল ঝিনাইগাতীর তাওয়াকুচা এলাকার স্থানীয় লোকজন গহিন পাহাড়ের ভেতরে কবরের মতো একটি জায়গা দেখতে পান। এতে তাঁদের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঝিনাইগাতী থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে থানার উপপরিদর্শক কলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেন। অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে খাড়ামোড়া গ্রাম থেকে জহিরের স্বজনেরা ঘটনাস্থলে যান। পরে তাঁর স্বজনেরা লাশটি জহিরের বলে শনাক্ত করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া লাশটি অর্ধগলিত ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা কৃষক জহিরকে হত্যা করে তাঁর লাশ গারো পাহাড়ে মাটিচাপা দিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com