1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঝিনাইগাতীতে বাইক দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : নিজের মোটরসাইকেল নিজেই চালাতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনায় আহত হয়ে তা প্রতিপক্ষের উপর দায় চাপানোর অভিযোগ ওঠেছে। গত ৪ অক্টোবর শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ভারুয়া বাজার-মরিয়মনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ওই গ্রামের ইব্রাহিম খান তার মোটরসাইকেল নিজেই ড্রাইভ করে আসছিলেন। এদিকে হামিদুল্লাহ মেম্বারের বাড়ির সামনে হামিদুল্লাহ মেম্বার এর ছেলে তাহের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় অসাবধানতাবশত ইব্রাহিম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাহেরের গায়ে গিয়ে ধাক্কা দেয় এবং রাস্তায় পড়ে গিয়ে আহত হন। পরে ওই দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ইব্রাহিমকে ধাওয়া করে ফেলে দেওয়া হয়েছে বলে হামিদুল্লাহ মেম্বার এবং তার ছেলে তাহেরের উপর অভিযোগ তোলেন।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, হামিদুল্লাহ মেম্বার দুর্ঘটনার সময় ভারুয়া বাজারে ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাকে ফাঁসাতে ইব্রাহিম এ নাটকের আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসী আরও জানান, হামিদুল্লাহ ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার হওয়ার সুবাদে তার নেতৃত্বে সম্প্রতি জমি সংক্রান্ত একটি সালিশি বৈঠকের জেরে হামিদুল্লাহ এর উপর ক্ষিপ্ত ছিল ইব্রাহিম। গত ৯ সেপ্টেম্বর ইব্রাহিম খান ও নুরুল ইসলাম হামিদুল্লাহ এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলাও চালিয়েছে। এ ঘটনায় হামিদুল্লাহ ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com