1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ইউপি নির্বাচন: নয়াবিলের চেয়ারম্যান প্রার্থী রানা’র পথসভা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা’র সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানুপাড়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ভোটারদের উদ্দেশ্যে ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী নয়াবিল ইউনিয়ন পরিষদের রূপরেখা তোলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান টাঙ্গাইলের সখিপুর বোয়ালি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জাল হোসেন রানা।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মনিন্দ্র চন্দ্র বর্মন, সার্জেন্ট সেলিম রেজা (অব), সার্জেন্ট আমিরুল ইসলাম (অব), সজীব আহমেদ প্রমুখ।

নির্বাচনী পথসভায় তোফাজ্জল হোসেন রানা বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। যারা আমাকে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বলে অপপ্রচার দিয়ে থাকেন তাদের কাছে আমার খোলামেলা চ্যালেঞ্জ রইল। আমার সময়ে যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পড়াশোনা এবং পেশাগত কারণে আমি এলাকার বাইরে থাকায় এখানে আমার কোন রাজনৈতিক তৎপরতা ছিল না। আমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি।

তিনি বলেন, বর্তমানে আল্লাহ আমাকে আর্থিকভাবে যতটুকু সামর্থ দান করেছেন তাতে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের অধিকার চুরি করতে হবে না। বিভিন্ন ভাতাসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবা পেতে আমাকে ঘুষ দিতে হবে না। ইউনিয়ন পরিষদ হবে জনগণের। আমি এমন একটি ইউনিয়ন পরিষদ পঠন করব, যেখানে আপনারা প্রতিদিন ভির করবেন। সেখানে আপনারা সম্মানিত হবেন, সবসময় সেবা পাবেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হয়ে এ পর্যন্ত যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তোফাজ্জল হোসেন রানা তাদের মধ্যে ভোটারদের কাছে শীর্ষে রয়েছেন। সদা হাস্যোজ্জল, স্পষ্ট ও মিষ্টভাষী রানা ইতিমধ্যেই ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত প্রার্থী বলে জানিয়েছেন ভোটারেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com