1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ইউপি নির্বাচন : নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে হ্যাট্রিকের সম্ভাবনা যাদের

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক: যে কোন মুহূর্তে ঘোষণা হতে পারে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনী তফসিল। আর এ নির্বাচনকে ঘিরে প্রকৃত প্রার্থীদের ঘুম এখন হারাম। চলছে ভোট ও দলীয় মনোনয়ন প্রার্থনা, জোড়েসোড়ে চলছে প্রচারণা। বিএনপি মাঠে না থাকার ঘোষণা দিলেও স্বতন্ত্র ও আওয়ামী লীগ সমর্থক একাধিক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি কোন অংশেই কম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবার যারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবগুলো ইউনিয়নেই পুনরায় প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যানগণও। তবে কোন কোন ইউনিয়নে ভোটারদের আগ্রহ বেশি নতুন মুখে, কোনটায় বা পুরাতন আবার কোনটায় বা পুনরায় একই মুখে আগ্রহ বেশি ভোটারদের।

এরমধ্যে তিনটি ইউনিয়ন রয়েছে যেসব ইউনিয়নে শেষ পর্যন্ত বর্তমান চেয়ারম্যানগণ প্রতিদ্বন্দ্বিতা করলে সব চড়াই-ওঁৎরাই পেরিয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হ্যাট্ট্রিক করতে যাওয়া এসব চেয়ারম্যানরা হলেন- ১নং পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাদ মিয়া, ৩নং রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও ৬নং কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল।

পোড়াগাঁও

প্রাপ্ত তথ্যমতে, ২৮.৫৬ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট ১৩টি গ্রাম নিয়ে গঠিত পোড়াগাঁও ইউনিয়নে ২০১১ সালে মোট জনসংখ্যা ছিল ১৭ হাজার ৬০৩ জন। এরমধ্যে ১০ হাজার ৭৭টি ভোট নিয়ে ২০১১ সালের ৩১ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আজাদ মিয়া। মোট প্রদত্ত ৮ হাজার ১৫২ ভোটের মধ্যে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ হাজার ৮১২টি। ৬ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ওই সময় গরুর গাড়ি প্রতীক নিয়ে ১ হাজার ৬২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন মোঃ তোতা মিয়া।

এরপর ২০১৬ সালের ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৫৩১ জন। এরমধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা দাড়ায় ৮ হাজার ৭৮০টি। ৪ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৯৫১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন আজাদ মিয়া। ২ হাজার ৭৩৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হন নৌকা প্রতীক নিয়ে বন্দনা চাম্বুগং।

রাজনগর

২৪.৮৪ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট ১৯টি গ্রাম নিয়ে গঠিত রাজনগর ইউনিয়নে ২০১১ সালে মোট জনসংখ্যা ছিল ২৭ হাজার ৬৮৬ জন। এরমধ্যে মোট ভোটার ছিল ১৬ হাজার ৪২০ জন। ২০১১ সালের ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে প্রদত্ত ১৩ হাজার ৮৩২ ভোটের মধ্যে দেয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ বকুল। ৮ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ওই সময় গরুর গাড়ি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতেম আলী পেয়েছিলেন ১ হাজার ৮৪৩ ভোট।

২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৯ হাজার ২৩২টি ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১২ হাজার ৭৪২টি। ৫ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো ৬ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ বকুল। ৩ হাজার ৫২১ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা।

কাকরকান্দি

২৬ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট ১৫টি গ্রাম নিয়ে গঠিত কাকরকান্দি ইউনিয়নে ২০১১ সালে মোট জনসংখ্যা ছিল ১৫ হাজার ৫৭৪ জন। মোট ভোটার ১০ হাজার ৬৫৮ জনের মধ্যে ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৮ হাজার ৩২০টি। কিন্তু কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর ২০১৬ সালের ২২ মার্চ কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১২ হাজার ৪৮৯ ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা দাড়ায় ৮ হাজার ৮৮০টি। ৫ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৪৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন শহীদ উল্লাহ তালুকদার মুকুল। আনারস প্রতীক নিয়ে ২ হাজার ২৪৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন।

সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়ে পর্যালোচনায় গেছে, প্রথমবার নির্বাচনের আগে থেকে দীর্ঘ সময় ধরে আজাদ মিয়া প্রায়ই এলাকায় এসে গরীব-অসহায়দের পাশে নানা প্রকার সহযোগিতা নিয়ে দাড়াতেন। ফলে দিনে দিনে তিনি সেখানকার গরীব শ্রেণির মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি তার বড় ভাই ও সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব আব্দুস সবুরের সহযোগিতায় ব্যক্তি ইমেজে আজাদ মিয়া নিরঙ্কুশ ভোটে বিজয়ী হন। কিন্তু ততোদিন পর্যন্ত তিনি কোন দলের সমর্থক ছিলেন না।

প্রথমবার বিজয়ী হওয়ার পর সঙ্গতকারণেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে তার সু-সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তিনি দলের কোন সদস্য পদ লাভ করেননি। ফলে দ্বিতীয়বার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে তিনি ব্যর্থ হন। এমতাবস্থায় ব্যক্তি ইমেজ আর বিগত দিনের কর্মকান্ডের পূঁজি দিয়ে তিনি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থেকে তুমুল প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত বিজয়ী হন। ওই সময় তাকে ঘিরে এলাকায় প্রতিপক্ষ ব্যাপক সোচ্চারের পাশাপাশি তার ব্যক্তিগত নীতি বিবর্জিত কিছু বিষয় ফাঁস হলেও ভোটারদের কাছে ওইসব ধোপে টেকেনি। এরপরই মূলত আজাদ চেয়ারম্যান এর ভিত্তি আরও মজবুত বলে প্রমাণিত হয়।

পরবর্তী সময়ে উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক হিসেবে প্রথমবারের মতো কোন রাজনৈতিক দলে তিনি স্থান পান। এরপর থেকে বিগত পাঁচ বছর দলীয় কোন্দলে আওয়ামী লীগ নানা ভাবে বিভক্ত হয়ে পড়ায় যখন ইউনিয়নে হাল ধরার কোন কান্ডারী ছিল না, তখন আজাদ চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নানা সহযোগিতা ও কর্মসূচীর মাধ্যমে আগলে রেখেছেন। এর ফলে বর্তমানে আওয়ামী লীগের মূল ধারায় তার অবস্থান সুদৃঢ়।

তাছাড়া, প্রায় এক যুগ ধরে দায়িত্ব পালন করতে গিয়ে সঙ্গতকারণেই কিছু বিতর্কের পাশাপাশি সরকারী নানা সুযোগ-সুবিধা প্রদান ও দলীয় নেতৃবৃন্দকে আগলে রাখায় প্রতিপক্ষ যথেষ্ট তৎপর হওয়া সত্বেও আজাদ চেয়ারম্যান এর নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছে। অনুসন্ধানে প্রায় দেড় হাজারের উপরে তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। মূলত এ ভোট ব্যাংকই তাকে পুনরায় নির্বাচিত হতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমতাবস্থায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মানে বলা যায় তৃতীয় বারের মতো তার বিজয় নিশ্চিত।

রাজনগর ইউনিয়নে পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল স্থানীয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থেকেও শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্রলীগ করে ব্যক্তি ইমেজ এবং পারিবারিক ইমেজ ও আঞ্চলিকতা কাজে লাগিয়ে বিজয়ী হন। এরপর উপজেলা আওয়ামী লীগে প্রাপ্ত পদের দায়িত্বশীলতা, ব্যক্তিগত ও পারিবারিক ইমেজ এবং আঞ্চলিকতার টানে আবারও তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হন।

টানা দুই বারের দায়িত্ব পালনকালে ব্যক্তি ইমেজ ধরে রেখে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালীকরণ, ইউনিয়নে গতানুগতিক উন্নয়ন ছাড়াও স্থানীয় সাংসদের প্রত্যক্ষ সহযোগিতায় বেশকিছু উন্নয়নমূলক কাজ (১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কৃষি তথ্যসেবা কেন্দ্র, ধানহাটি, ইউপি ভবন, ইউনিয়ন ভূমি অফিস, জেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন শপিং কমপ্লেক্স) এসব কারণে তিনি দলমত নির্বিশেষে জনপ্রতিনিধি পর্যায়ে অপ্রতিদ্বন্দ্বি হয়ে গেছেন। বর্তমানে উপরের নির্দেশে তিনি নির্বাচনে আসবেন না বলে প্রকাশ করলেও এখনও পর্যন্ত দলমত নির্বিশেষে ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষ তাকে তৃতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থীও স্বীকার করেন যে, চেয়ারম্যান হিসেবে বকুল এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। যা আগে কেউ করেননি। স্থানীয় সাংসদের আনুকূল্য তাকে ইউনিয়ন পর্যায়ে আরও আস্থা বাড়িয়ে দিয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, নিজেদের রাজনৈতিক গ্রুপিংয়ের ফলে তাকে ঘিরে একটি শক্তি ব্যাপক তৎপর হলেও ইউনিয়ন পর্যায়ে তিনি পুনরায় প্রার্থী হলে অন্য প্রার্থীরা ধরাশায়ী হবেন। ফলে তৃতীয় বারের মতো বিজয়ী হওয়া তার শুধুমাত্র দলীয় প্রার্থীতাই যথেষ্ট। বলা বাহুল্য যে, এখনও পর্যন্ত ইউনিয়নবাসী উল্লেখযোগ্য বিকল্প প্রার্থী খোঁজে না পাওয়ায় অনেকটা হতাশার মধ্যে রয়েছেন।

অপরদিকে ২০১১ সালে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই প্রার্থী হলেও শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওই সময়ে চলচ্চিত্র অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। একই সাথে পারিবারিক ইমেজ-ঐতিহ্য এখনও ইউনিয়নে উল্লেখযোগ্য। এসব কারণে তিনি কৌশলে কিছু প্রতিদ্বন্দ্বি বসিয়ে দেন। অন্য যে প্রতিদ্বন্দ্বি ছিল পরিবেশ বুঝে তিনিও সড়ে যান নির্বাচন থেকে। ফলে শহীদ উল্লাহ তালুকদার মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তখন। এরপর ইউনিয়নে তিনি প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন।

দ্বিতীয় দফায় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একই দলের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিনকে প্রায় অর্ধেক ভোটের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন।

বর্তমানে নাজিম উদ্দিনের পাল্লা অনেকটা ভারী হলেও দলীয় বিতর্কে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের আস্থার সংকটে পড়েছেন। এমতাবস্থায় দলীয় মনোনয়ন তার ক্ষেত্রেও অনেকটা অনিশ্চিতের মতোই। উপরন্তু নতুনদের মধ্যে কেউ কেউ এগিয়ে থাকায় সবমিলিয়ে শেষ পর্যন্ত নৌকা বর্তমান চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল এর ঘরে গেলে তিনিও তৃতীয় বারের মতো বিজয়ী হবেন। তবে এক্ষেত্রে তার ইমেজকে শক্তিশালী করতে দলীয় প্রতীকের বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com