
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাাড়ায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় থানা মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফরাজী ইমরান, সদস্য আরিফ সুমন, ফোকানুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় কলাপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম মাদক মুক্ত কলাপাড়া গড়তে ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, এর আগে তিনি দশমিনা থানা থেকে ৪ অক্টোবর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।