
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১ নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি প্রভাষক মতিউর রহমান মতি’র সমর্থনে মিছিল, শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে দক্ষিণ রানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে শোডাউন আকারে মিছিলটি সন্নাসীভিটা বাজারে গিয়ে শেষ হয়। পরে সন্নাসীভিটা বাজারে এক পথসভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতি’র সমর্থনে আসন্ন নির্বাচনে তাকে দলীয় প্রার্থী হিসেবে দাবী করে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন সমর্থকরা। শোডাউনে মতি সমর্থক সহস্রাধিক আবাল-বৃদ্ধ-যুবক ছাড়াও প্রায় অর্ধশত অটোরিকশা যোগ দেয়।