1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বেনাপোল ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক 

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
যশোর : বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করেছে।
রবিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় ভারতীয় নাগরিক জামিনুর মন্ডল ও আনন্দ শীলদের নিকট থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বেনাপোল অফিসের তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে এক অভিযান পরিচালনার মাধ্যমে কয়েক লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেন। যার মধ্যে যৌন উত্তেজক তেল অলিভ আর্ট ১৩৫ কেজি, নিভিয়া ক্রিম ১৪২ কেজি, ফেস ওয়াশ ১০৬ কেজি, চকলেট কিটক্যাট ১৮৩ কেজি ও সনপাপরি ১০৪ কেজিসহ বিভিন্ন পন্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালগুলো কাস্টমস কর্মকর্তা সোহেল রানা জব্দ করে কাস্টমস গোডাউনে প্রেরণ করেন।
সরকারের এ সংস্থাটির নজরদারি বৃদ্ধির কারণে চৌকস গোয়েন্দা কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলশ্রুতিতে এ বন্দরে সরকারের রাজস্ব আদায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির বেনাপোল অফিসের কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন পরিশ্রম এর ফলশ্রুতিতে ইতিমধ্যেই বন্দরে বিভিন্ন শেডে তালিকা বহির্ভূত অবৈধ মালামাল ইমপোর্ট করা কেমিক্যাল, ফেব্রিক্স, এসোটেড গুডস, মাছ, ফলসহ বেশ কয়েকটি দুঃসাহসিক সফল উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বেনাপোল কাস্টম হাউজের কাস্টমস কমিশনারের দিকনির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের সংস্থাটির তথ্যের ভিত্তিতে স্বশরীরে উপস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনায় সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com