1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতি ও শিশু অধিকার সপ্তাহ সমাপনী

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : জাতীয় শিশু অধিকার সপ্তাহ সমাপনী ও শিশুদের কল্যাণে নিবেদিত উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতায় এ উৎসবে ৫০ বছরের থিম সং, বিশেষ স্মরণিকার মোড়ক প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক মি. স্বপন সিং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়াকে সম্মাননা স্মারক পূর্বক ক্রেস্ট প্রদান করেন সংস্থাটির উপজেলা ব্যবস্থাপক মি. স্বপন সিং।
শেষে তথ্যচিত্র প্রদর্শন, বাল্যবিবাহের কুফল বিষয়ক নাটিকা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com