1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নস্থ ভেদিকুড়া গ্রামে। আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, ওই গ্রামের কৃষক আমিন এর বেশকিছু বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল ক্রয় করেন। ক্রয়কৃত ওইসব গাছ কেটে ফেলতে চুক্তি নেন নিহত শ্রমিক মতিনসহ ৬ শ্রমিক। মঙ্গলবার গাছ কাটার একপর্যায়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে রশি ধরে টান দেন তিন শ্রমিক। টানে গাছটি পড়ে গেলে অন্য দুই শ্রমিক সরে গেলেও আব্দুল মতিনের মাথায় পড়ে। এতে মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com