
স্টাফ রিপোর্টার: সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি সোনার বাংলা পরিবহনের বাসে ঢাকার বাসভবনে ফিরলেন।
নকলা-নালিতাবাড়ীর মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসার টপটেন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের আর্থিক প্রনোদনা, মসজিদ, গোরস্থান, মন্দির, গীর্জা, শ্বশানের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে বেগম মতিয়া চৌধুরী গত রবিবার (১০অক্টোবর) বিকেলে নিজ বাসভবন রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হতে শেরপুরের নকলায় তিন দিনের সফরে আসেন। সফর শেষে আজ মঙ্গলবার (১২অক্টোবর) সকালে নকলা থেকে সোনার বাংলা পরিবহনে ঢাকার রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসভবনের উদ্যোশে রওনা হন।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, সাবেক কৃষিমন্ত্রী ও নকলা নালিতাবাড়ীর সাংসদ গন মানুষের নেত্রী মতিয়া চৌধুরী একজন সাদামাটা মানুষ। তিনি স্বাভাবিক জীবন পছন্দ করেন। সাধারণ মানুষের মতনই চলেন। তিনি বাসে আসেন আবার বাসেই যান এবং নির্বাচনের ভোট কেন্দ্রে লাইন দাড়িয়ে অন্যান্য ভোটারের মতনই ভোট কেন্দ্রে প্রবেশ করে তার ভোটাধিকার প্রয়োগ করেন।