
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নকলা প্রেসক্লাবের উপদেষ্ঠা শাহ মো, ফুয়াদ হোসেন, মুহাম্মদ হযরত আলী, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সহসভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের নকলা শাখার সভাপতি শাহাজাদা স্বপন, সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, মোশারফ হোসেন, মোশারফ হোসেন সরকার বাবু। এসময় উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।