1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মা হারা দুই শিশুর পিতার পাশে শ্রীবরদী প্রশাসন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মা হারা দুই শিশুর পিতা শহিদুল ইসলাম কে নিজের পায়ে দাড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য হোটেল ব্যবসার যাবতীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা করলেন ইউএনও নিলুফা আক্তার ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মাতৃহারা দুই শিশুর পিতা শহিদুল ইসলাম কে হোটেল ব্যবসার সকল সরঞ্জাম প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, রুহুল আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা, ফাতেমাতুজ্জহুরাসহ উপজেলা অফিসার ক্লাবের সকল সদস্যবৃন্দ।
জানা যায়, শিশু সানজিদা আক্তার (৩) ও শান্তা আক্তারকে (১১) নিয়ে শেরপুরের শ্রীবরদীতে অতিকষ্টে দিনাতিপাত করছে তাদের পিতা শহীদুল ইসলাম। শিশু দুইটির মা আড়াই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে কুড়িকাহনিয়া বাজারে ইউনিয়ন কৃষি অফিসের পরিত্যক্ত বিল্ডিংয়ের একটি রুমে শহীদুল তার দুই শিশু সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন।
শহীদুল পেশায় হোটেল শ্রমিক। দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে শারীরিকভাবে অসুস্থ শহীদুল। শহীদুলের মায়ের একমাত্র ভিটেবাড়িতে একটি টিনের ঘর আছে। কিন্তু সেটি বসবাসের অনুপযোগি হওয়ায় কুড়িকাহনিয়া বাজারে কৃষি অফিসের পরিত্যক্ত বিল্ডিং এ দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস। কাজের জন্য হোটেলে গেলে পরিবারের অন্য কোন সদস্য না থাকায় দুই বোন বাড়িতেই থাকে। কাজ শেষে বাড়িতে ফিরে আবার তাদের জন্য রান্না করে শহীদুল।
কিছুদিন আগে কুড়িকাহনিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদেরকে দেখতে পান শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে সবাই চলে গেলেও তারা সেখানেই বসে থাকে। এ সময় ইউএনও গিয়ে তাদের সঙ্গে কথা বললে দুরাবস্থার কথা জানতে পারেন।
পরে (৮ জুলাই) তাদেরকে খাদ্য সামগ্রী, পোশাক ও আর্থিক সহায়তা করেন ইউএনও নিলুফা আক্তার। এছাড়াও বিভিন্ন সময়ে ওই অসহায় শিশুদের সহযোগিতা করে আসছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, লকডাউনের সময় তাদের আমি পরিত্যক্ত ভবনে অসহায় অবস্থায় দেখতে পাই। পরে তাদের খাদ্য-সামগ্রীসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছি। বিষয়টি স্থায়ী ভাবে সমাধানের জন্য আমার সকল অফিসারদের বললে তারা এগিয়ে আসেন।
তিনি আরো বলেন, মাতৃহারা শিশুদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। ভবিষ্যতেও ছিন্নমূল-অসহায় পরিবারের মাঝে এ ধরণের সহযোগিতা করার চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com