1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যশোরে জামাইয়ের হাতে শ্বশুর খুন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
যশোরে : শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ানে দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টাসময় হত্যার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান (৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন (২৫)সহ তার ছোট ভাই রুহিন (২০), তাদের পিতা আব্দুল কুদ্দুস (৫৫), চাচা সুসান (৪৫) এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান।
পরে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। মৃত্য আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য, আবু মুসার কন্যার সাথে একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের ৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com