1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা ও প্রতিরোধে কমিটি গঠন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সর্বনাশা মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য প্রতিরোধ ও এসম্পর্কে সচতেন করতে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাতে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া আফতাবুন্নেছা মাল্টিমিডিয়া স্কুলে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসীর সমন্বয়ে পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীকে আহব্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট এই মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান ।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, ব্যবসায়ী আবুল বাসার, নির্মাণ শ্রমিক সভাপতি আলাউদ্দিন আনছারী, সাধারণ সম্পাদক ছামছুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদকদ্রব্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিরোধ ও মাদক সম্পর্কে সচেতন করতে আগামী শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া গ্রামের প্রতিটি মসজিদে সচেতনতা মুলক উন্মুক্ত আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com