1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নালিতাবাড়ীর বিভিন্ন মন্ডপে শাড়ি, গেঞ্জি ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

হাকিম আজিজ, নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শাড়ি, গেঞ্জি ও করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা শাখার সম্পাদক ও কমরেড আবুল বাশার ব্রিগেড এর সমন্বয়ক রাজিয়া সুলতানা উপস্থিত থেকে বিভিন্ন মন্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব বিতরণ করেন।

এ সময় ওয়ার্কার্স পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার সদস্য রিতা রাণী পাল, চম্পা রাণী, আসমা খাতুন, জমির উদ্দিন, নকলা ক্ষেতমজুর ইউনিয়ন এর সভাপতি আলমাস শেখ, যুগ্ম-সম্পাদক খাজা মইন উদ্দিন, কলসপাড় ইউপি’র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলার সভাপতি রাসেল মিয়া দুদু, সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ রাজীব মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া শীলপাড়া, যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এবং পৌর শহরের আড়াই আনী বাজার, উত্তর চকপাড়া, কাচারি পাড়া, খালভাঙ্গা ও পালপাড়াসহ বেশ কয়েকটি মন্দিরে শাড়ি, গেঞ্জি ও করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com