
শ্রীবরদী (শেরপুর) : পরিচ্ছন্ন ও মডেল একটি ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে চান ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ শেরপুর জেলার সভাপতি ও দারুসালাম থানার ২নং ইউনিট ১০ নং ওয়ার্ডের আ’লীগের সাবেক প্রচার সম্পাদক মো: মনিরুল হক মনির।
এ উপলক্ষে আ’লীগের নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন তিনি। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ৪৫নং ভেলুয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের আয়োজনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে ব্যাখ্যা দিয়ে আগামীতে চেয়ারম্যান হওয়ার আশা প্রকাশ করেন এ প্রার্থী।
মনিরুল হক মনির বলেন, ‘গত বছরে অন্যান্য ইউনিয়নের উন্নয়ন হলেও এই ইউনিয়নের বাসিন্দারা উন্নয়ন বঞ্চিত হয়েছেন। যেখানে সেখানে ময়লার ভাগার। নেই কোন ময়লা রাখার ডাস্টবিন। সড়কের আয়তন ছোট হওয়ায় মানুষের চলাচল বাধাগ্রস্থ হয় প্রতিনিয়ত। আর যানজটতো নিত্যদিনের সঙ্গী। গ্রামের ভেতরে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে সমস্যা হয়। সন্ধ্যা নামলেই চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসব সমস্যা সমাধান করতে এবং এই ইউনিয়নকে পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন হিসেবে গঠন করবো।’
বীর মুক্তিযোদ্ধা ফজল হকের সভাপত্বিতে বক্তব্য দেন আ’লীগ নেতা আহাম্মদ আলী, ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ, চাংপাড়া এলাকার শাজাহান, চকপাড়া এলাকার লাল মিয়া, দষ্টিপাড়ার এলাকার কালাম মিয়া প্রমুখ।