
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদারুউদ্দিন আহম্মেদ মাসুম’র ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আশে পাশের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে।
গত বুধবার দুপুরের দিকে পৌর শহরের ইমন মৎস্য আড়ৎ ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অতিরিক্ত ধোঁয়ার কারনে প্রথমে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কিছুটা বিঘ্ন ঘটে। প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কিছু ক্ষতি না হলেও বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানান।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াছুর রহমান গনমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতি হলেও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।