1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ইউপি নির্বাচন: পোড়াগাঁওয়ে ইউপি সদস্য রহুল আমীনের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নে ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রহুল আমীন  চেয়ারম্যান পদে তার প্রার্থীতা ঘোষণা করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে পোড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- আনোয়ার হোসেন, মকছেদ আলী, বাছির উদ্দিন, আব্দুস সবুর, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, ছানোয়ার হোসেন ও নুর মোহাম্মদ প্রমুখ।

বর্তমান ইউপি সদস্য রুহুল আমিন তার বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন চাই। সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে পোড়াগাঁও ইউনিয়নকে একটি মডেল, ঘুষ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এজন্য আমাদের ইউনিয়নের পশ্চিম অঞ্চলের সকল জনগনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। উপস্থিত সকল জনগণ তাকে হাত তুলে সমর্থন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com