1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গদখালী কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
নিহতরা হলেন- জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।
উপজেলার গদখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলো। এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক গদখালীর রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইনেসপেক্টর (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে তাদের চাপা দেয়া ট্রাকের সন্ধান মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com