1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
শেরপুর: শেরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুন্সিবাজার (ঘোষপট্টি) এলাকার কুসুমবালা ভবনের দোতলায় স্থাপিত এই ব্যাংকের শেরপুর শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান এমপি।
এ উপলক্ষে ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মাদারগঞ্জ শাখার প্রধান মো. মাহাদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ মো. আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ভারতের চেয়েও বেশি। দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য সরকার বেসরকারি খাতের ব্যাংকগুলোকে উৎসাহিত করছে। কৃষি নির্ভর শেরপুর জেলার অর্থনীতির উন্নয়নে নবস্থাপিত এনআরবিসি ব্যাংকের শেরপুর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকেরা উন্নত সেবা পাবেন বলে আশা করেন তিনি।
পরে হুইপ আতিউর রহমান ফিতা কেটে ব্যাংকের নবপ্রতিষ্ঠিত এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, মডেল গার্লস কলেজের শিক্ষক মাসুদ হাসানসহ  স্থানীয়  সুধিজন, গণমাধ্যমকমর্ী ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com