1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ

গণ আন্দোলনের মাধ্যমে এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে: এমরান সালেহ প্রিন্স

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

এম. সুরুজ্জামান : ‘এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও রাজনীতির পথকে যদি উদ্বুদ্ধ করতে চাই তাহলে আন্দোলনের মাধ্যমে এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’

শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা বাংলাদেশের নেতা, বিভিন্ন বুদ্ধিজীবিদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি সকলে এক বাক্যে বলেছেন, গণ আন্দোলন ছাড়া, কোন বিকল্প নাই। তাই এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাইকে গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

বিকাল সাড়ে তিনটায় উপজেলার ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক মো. সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ রানা প্রমুখ।

কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে আগামী দুই দিনের মধ্যে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com