1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

পদ্মা সেতুতে বসল ২৫তম স্প‌্যান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

মুন্সিগঞ্জ : দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ। শুক্রবার জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৫তম স্প‌্যান। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার। শুক্রবার বিকেল ৩টায় পদ্মা সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারে স্প্যানটি সফলভাবে বসানো হয়।

এর আগে সকাল ৯টার দিকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের উদ্দেশে রওনা দেয় ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। স্প‌্যানটি সকাল ১০টা ৪৫ মিনিটে সেতুর কাছে পৌঁছে। ভাসমান ক্রেনটি নোঙর করে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিংয়ের ওপর। আবহাওয়া ও কারিগরি সমস্যা না থাকায় সফলভাবে সম্পন্ন হয় কাজ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ‌্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com