1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

হালুয়াঘাটে বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ): হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হালুয়াঘাটের রঘুনাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০) ও নজরুল ইসলামের ছেলে সাকিব (২০) এবং একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে মিজানুর রহমান (২৫) ও একই উপজেলার নড়াইল ইউনিয়নের বাঘমার গ্রামের নূর ইসলামের ছেলে সজিব (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাম নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত অন্যদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ঘাতক বাসকে আটক করে থানায় নিয়ে আসা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com