1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মাকে (৫২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামছড়ি মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো ৪ জন। এরা হলেন- ক্য প্রু মং (৪০) মং খয় চিং (২৬) হ্লা মং চিং (৩৫) ও উ চ থোয়াই (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় জামছড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মাসহ কয়েকজন এলাকাবাসী জামছড়ি মুখপাড়ায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় হঠাৎ করে মুখোশ পড়া অস্ত্রধারী ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে তাদের এলোপাথাড়ি ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই বাচনু মার্মা মারা যান এবং ৪ জন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা এ হত্যাকান্ড চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে এক গ্রামবাসী হার্ট এট্যাক করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে থাকা বা খয় মার্মা (৬৫) ঘটনার পর আতঙ্কিত হয়ে বাসায় যাওয়ার সময় হার্ট এট্যাক করে বাড়ির উঠোনে পড়ে মারা যান। তার লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। সন্ত্রাসীদের গুলিতে একজন মারা গেছেন এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে বলে জানতে পেরেছি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ জুলাই তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই (৫০)কে ব্রাশ ফায়ার করে হত্যা করে সন্ত্রাসীরা।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com