1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চাঁদাবাজির দায়ে আটক ঢাবির ২ ছাত্র কারাগারে

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : রাজধানীর হাইকোর্ট মোড়ে ট্রাকে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ শান্ত (২০) ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন (২১)। দুইজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ।

শনিবার শাহবাগ থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রে সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে বালুর একটি ট্রাকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আটকের পর শাহবাগ থানায় মামলা করেন ট্রাকের সুপারভাইজার মো. সোহেল রানা।

জানা যায়, হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে রাতে ট্রাকটির চাকা নষ্ট হয়ে যায়। তখন ওই দুই শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে এবং নগদ টাকা না পাওয়ায় চালককে মারধর করে। তারপর তার রকেট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেয়।

এসময় ট্রাকের একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দিলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com