1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

জাপানের ওসাকায় ভবনে আগুন, ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের অন্যতম বাণ্যিজ শহর ওসাকার একটি ভবনে ভয়াবহ আগুনে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির সম্প্রচার মাধ্যম এনএইচকে একথা জানায়।

স্থানীয় দমকল বাহিনীর কর্মীদের উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানায়, ওসাকার ব্যাস্ততম ডাউনটাউন এলাকায় অবস্থিত ভবনটির চতুর্থতলায় শুক্রবার সকালে আগুন লাগে। খবর পেয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাজিনীর সদস্যরা।

স্থানীয় দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আগুন লাগার ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মারাত্মকভাবে দগ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএইচকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবনটির চতুর্থ তলার জানালা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। জানা গেছে, সেখানে একটি মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র ছিল।

স্থানীয় বাসিন্দাকে উদ্ধৃতি দিয়ে সম্প্রচার মাধ্যমটি আরো জানায়, ওই ব্যক্তি ভবনটির জালনা দিয়ে এক নারীকে সাহায্যের জন্য আবেদন করতে দেখেছেন।

এর আগে ২০১৯ সালে জাপানের কিয়োটো শহরে অবস্থিত একটি অ্যানিমেশন স্টুডিওতে ভয়াবহ আগুনে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরো কয়েক ডজন মানুষ। সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com