1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সমাদ্দারের কেয়ার থেকে সেলিম উদ্ধার, পেটে অস্ত্রোপচারের দাগ!

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪
ময়মনসিংহ: আলোচিত এবং গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ থেকে ফেরত আনা হয়েছে প্রতিবন্ধী সেলিম মিয়াকে (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশি গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, মিল্টন সমাদ্দার সেলিমের কিডনি বিক্রি করে দিয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

আজ শনিবার ওই গ্রামে গিয়ে কথা হয় সেলিমের ছোট বোন ফারজানা আক্তারের সঙ্গে। তিনি জানান, চার ভাইয়ের মধ্যে সেলিম সবার বড়। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। বছরখানেক আগে সেলিমের মানসিক সমস্যা দেখা দেয়।

এই সমস্যার কারণে তাকে মাঝেমধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শিকল খুলে সেলিম বিভিন্ন জায়গায় চলে গেলেও আবার বাড়ি ফিরে আসতেন।
প্রায় ছয় মাস আগে এক সন্ধ্যায় সেলিম মিয়া নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন সেলিমের স্ত্রী ফাতেমা। তার দাবি, নিখোঁজের পর স্বামীকে অনেক খুঁজেও পাননি তারা।মিল্টন সমাদ্দারের খবর টেলিভিশনে দেখে সেখানে সন্ধান চালায়। পরে সেলিমের ছোট ভাই মাহিন গিয়ে মিল্টনের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’-এ তার খোঁজ পায়। তাকে গত বৃহস্পতিবার উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

সেলিম আগে মানসিকভাবে অসুস্থ থাকলেও শারীরিক কোনো সমস্যায় ছিলেন না। তবে তাকে উদ্ধারের পর পেটে অপারেশনের দাগ দেখতে পাওয়া গেছে।পরিবারের দাবি, মিল্টন সমাদ্দার সেলিমের অঙ্গ বিক্রি করে দিয়েছেন।

ছোট ভাই মাহিন বলেন, ‘আগে ভাই শুধু পাগলামি করত। এখন নিস্তেজ হয়ে গেছে। কিছু খাইতে চায় না। মাঝেমধ্যে বমি করে এবং সারাক্ষণ ছটফট করে। আগে শিকল দিয়ে বেঁধে রাখলেও এখন তা লাগে না।’মা রাবিয়া আক্তার (৭০) ছেলের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘আমার ছেড়া ভালাই আছিন, খালি মাথায় একটু সমস্যা থাহনে বাড়িতেই ঘরে আটকাইয়া রাহা অইতো। ছেড়াডার সর্বনাশ কইর‌্যালছে। পেড-পিট (পেট-পিঠ) কাইট্যা কিছু তইছে না। ঢাহার এক মিল্টুইন্যা বুলে কিডনি খুইল্যা নিছে। অহন বাঁচাইয়াম কিবায়।’

বাড়িতে গিয়ে সেলিমকে একটি চেয়ারে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে দেখার জন্য গ্রামের লোকজন ভিড় করেছেন। তবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও লাভ হয়নি। কিছু জানতে চাইলেও কোনো উত্তর দিচ্ছেন না সেলিম। পরনের শার্ট খুলে দেখা যায়, সেলিমের পেটের ডান পাশে সার্জারির দাগ রয়েছে।

স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামীর শরীরে কোনো দাগ ছিল না। এখন এটা কিসের দাগ, তা বুঝতে পারছি না। খবরে দেখলাম, মিল্টন সমাদ্দার মানুষের অঙ্গ বিক্রি করে দিতেন। আমরা তাকে (সেলিমের) ডাক্তার দেখিয়ে জানার চেষ্টা করব আসলে শরীরে কোনো অপারেশন করা হয়েছে কি না। এরপর ব্যবস্থা নেব।

১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।  এরপর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবদ করা হয়। সেখানে মিল্টন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে ডিবি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অধিকাংশ অভিযোগই স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, তিনি ভুয়া ডেথ সার্টিফিকেট (মৃত্যু সনদ) তৈরি করে ডাক্তারের সই জাল করে নিজেই সব কিছু লিখে দিতেন। এ ছাড়া তার আশ্রমে কোনো চিকিৎসক ছিল না। অপারেশন থিয়েটারে তিনি নিজেই ব্লেড-ছুরি দিয়ে কাটাকাটি করতেন। আর আশ্রমে আসা অধিকাংশ মানুষজনই প্যারালাইজড কিংবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় অস্বাভাবিক আচরণ করতেন। তখন মিল্টন তাদের পিটিয়ে নিস্তেজ না হওয়া পর্যন্ত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com